মুর্শিদাবাদে একচেটিয়া জয় তৃণমূলের একটি আসনও পেলনা কংগ্রেস- সিপিএম
দি নিউজ লায়ন; আভাস পাওয়া গিয়েছিল লোকসভা নির্বাচনেই। মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে বিপুল ভোটে দুটি আসনে জয় পেয়েছিল তৃণমূল। ধরাশায়ী হয়েছিল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের সেই ধারা বজায় তো রইলই কার্যত মুর্শিদাবাদ জেলা জুড়ে একচেটিয়া জয় ছিনিয়ে নিল তৃণমূল। দুটি আসন বাদ দিয়ে সবকটি আসনেই বিপুল ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থীরা।
তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নজিরবিহীনভাবে মালদা জেলার মতোই পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলাতেও খাতা খুলতে পারল না কংগ্রেস- সিপিএম। অধীর চৌধুরীর গড়ে জুটল গোল্লা। বহরমপুর,লালগোলা, হরিহরপাড়া ডোমকল এর মত বাম কংগ্রেসের সেফ সিটেও বিপুল ভোটের ব্যবধানে জিতল তৃণমূল। দুটি আসনে কোনক্রমে জয় পেল বিজেপি তাও ভোট কাটাকাটির অংকে। স্বাভাবিকভাবেই বিপুল জয়ে উচ্ছ্বসিত মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব।
তাদের দাবি, যেভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে উন্নয়ন হয়েছে তার নিরিখেই মানুষ ভোট দিয়েছেন। মানুষ বুঝতে পেরেছেন বিজেপিকে আটকাতে একমাত্র ভরসা মমতা। যেভাবে বিজেপি এনআরসি এনপিআর-এর নাম করে মানুষকে তাড়াতে চাইছে তার বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস সিপিএম তৃণমূলকে হারানোর যে খেলা খেলতে চেয়েছিল মুর্শিদাবাদ জেলার মানুষ তার বিরুদ্ধে মত দান করেছেন যে কারণে বিপুল ভোটে জয় হয়েছে তৃণমূলের।

Post a Comment